মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান: বাইডেনকে হলিউড অভিনেতাদের চিঠি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডসহ আরো অনেক সেলিব্রিটিরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি লিখেছেন। খবর এএফপি’র।
বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরো মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি পালনে এবং অবিলম্বে উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এক চিঠিতে বলা হয়, ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদেরকে পবিত্র ভূমির সকল মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’
ওই চিঠিতে আরো বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’
ইসরায়েল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থী গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগিরই এ অভিযান শুরু হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










